
ফাতেহ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সময়ের দাপুটে সেনাশাসক এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত গত ২৭ জুন সকালে অসুস্থবোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তারপর অনেক ভয় শঙ্কা। তাকে সিঙ্গাপুর নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দেশেই রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
