ওমরাহর টিকেট সঙ্কট: বাতিল হতে পারে ভিসা

ফাতেহ ডেস্ক

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নব নির্বাচিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, টিকিট সংকটের ওমরাহযাত্রীসহ অন্তত ২০ হাজার লোকের ভিসা বাতিলের পরিস্থিতি তৈরী হয়েছে। জরুরী ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে, প্রয়োজনে ব্যাংকের মতো কম দূরত্বের ফ্লাইট কমিয়ে পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নিতে হবে।

ওপেন স্কাই চালু ও অন্যান্য এয়ারলাইন্সকেও বিভিন্ন চার্জ কমিয়ে ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করতে হবে। টিকিট সংকটের কারণে কৃত্রিমভাবে টিকিটের মূল্য বৃদ্ধির কারণে কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে বিমান বাংলাদেশ বিমানের নতুন যে ক্যাপাসিটি তৈরী হয়েছে তা মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনায় নিয়োজিত করতে হবে। এছাড়া প্রয়োজনে ৭৭৭ এয়ারক্রাফট ব্যাংকে পরিচালনা না করে জেদ্দা ও রিয়াদে পরিচালনা করতে হবে। তিনি বলেন, যে কোন উপায়ে এই সময়ে এই সংকট মোকাবেলায় সরকারকে উদ্যোগ নিতে হবে।

হাব সভাপতি জানান, চলতি বছর হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করার জন্য হাবের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতা পরামর্শ দেয়া হচ্ছে। আশা করা যায় এ বছর হজ ব্যবস্থাপনা আগের চেয়েও আরো ভালো হবে। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আগের সংবাদ‘খাদ্যে ভেজাল কিংবা পচা-বাসি খাবার বিক্রি করলেই ঈদ কাটাতে হবে জেলে’
পরবর্তি সংবাদঝুঁকিপূর্ণ শিক্ষাভবন সংস্কারের জন্য ৩ মাসের সময় বেধে দিল হাইকোর্ট