ওমর ইবনে আব্দুল আজিজের সমাধি পুড়িয়ে দিল আসাদ বাহিনী

ওমর ইবনে আব্দুল আজিজের সমাধি পুড়িয়ে দিল আসাদ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :

পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজীজ ও তাঁর স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিকের কবর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাশার সমর্থিত সেনাবাহিনী ও মিলিশিয়ারা। সিরিয়ার ইদলিব প্রদেশের আদদির আশশারকী গ্রামে ২৮ জানুয়ারী (মঙ্গলবার) এ ঘটনা ঘটেছে।

আজ বুধবার স্থানীয় পত্রিকা যামানুল ওয়াসালের সূত্রে এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়েছে, পঞ্চম খলিফা ও তাঁর স্ত্রীর কবর পুড়িযে দেওয়ার পাশাপাশি আসাদের বাহিনী গ্রামের ত্রিশটির বেশী বাড়ি পুড়িয়ে দিয়েছে। গ্রামের দখল নেওয়ার পর সরকারী বাহিনী ফ্রি সিরিয়ান আর্মির বিভিন্ন সদস্যদের লাশ করব থেকে তুলে ফেলছে বলে ইদলিবের স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার আসাদ বাহিনী ও মিলিশিয়ারা তাদের প্রধান মিত্র রাশিয়ার বিমান সাপোর্টে সিরিয়ার বিদ্রোহীদের সবশেষ ঘাটি ইদলিবে বিভিন্ন স্থানের দখল নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। ইদলিব রাশিয়া ও তুরস্কের মধ্যকার স্বাক্ষরিত উত্তেজনা প্রশমিত অঞ্চলের অন্তর্ভূক্ত। উত্তেজনা বৃদ্ধির পেছনে রাশিয়া ও তুরস্ক পরষ্পর একে অপরকে দোষারোপ করছে।

আসাদের সেনা ও সমর্থিত মিলিশিয়া বাহিনী শিয়া হওয়ায় সুন্নী গোষ্ঠীর প্রতি তাদের বিদ্বেষ রয়েছে।

মুজাহিদ

আগের সংবাদনাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল, গুলিবিদ্ধ হয়ে নিহত ২
পরবর্তি সংবাদ‘দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে ভাঙা হবে ৫০টির বেশি মসজিদ’