ওসামাপুত্র হামজা বিন লাদেনকে ধরিয়ে দিতে আমেরিকার পুরস্কার ঘোষণা

হামজা বিন লাদেনের কিশোর বেলার ছবি। ধারণা করা হচ্ছে এখন তাঁর বয়স তিরিশের কাছাকাছি।

আন্তর্জাতিক ডেস্ক

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও গ্লোবাল জিহাদের নায়ক ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে ধরিয়ে দিতে পারলে কিংবা তিনি কোথায় অবস্থান করছেন, নিশ্চিত তথ্য দিতে পারলে ১০ লাখ ডলার পুরুস্কার দেবার ঘোষণা দিয়েছে আমেরিকা। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে হামজা বিন লাদেনকে ধরতে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন ইসলামপন্থী সশস্ত্র বাহিনীর একজন প্রধান নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন।। আমেরিকা এখন তাঁকে নিয়ে ভীষণ শঙ্কিত। পিতার মতো যেকোনো সময় সেখানে আক্রমণের আশঙ্কা করছে বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার দেশটি।

হামজা বিন লাদেনকে আমেরিকার কথিত সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখন তাঁর বয়স ৩০ বছর। সম্প্রতি হামজা একটি অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি মুজাহিদদের উদ্দেশ্য করে তার বাবার হত্যার প্রতিশোধ হিসেবে আমেরিকার ওপর হামলার প্রস্তুতি নিতে বলেন।

হামজা বিন লাদেনকে ধরার বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল টি ইভানোফ বলেন, কেউ যদি হামজাকে গ্রেফতার করার জন্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

এইচআর/

আগের সংবাদদেশে ফিরেই নিজ বাড়িতে যেতে পারবেন না অভিনন্দন
পরবর্তি সংবাদঅবশেষে দেশে ফিরলেন অভিনন্দন