
আতা হাসিন: কক্সবাজারে আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। ভোর ৫টার দিকে কক্সবাজার শহর ও রামুর মিথাছড়িতে দুটি পাহাড় ধসে পড়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন মা ও শিশুসহ একই পরিবারের ৩ জন। আরেকজন তাদের প্রতিবেশী। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে, ভোরে কক্সবাজার শহরে একটি পাহাড় ধসে পড়েছে।
এদিকে রামুর মিথাছড়িতে পাহাড় ধসে নিহত হয়েছেন আরও একজন। দুটি ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
