
আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের সহায়তায় সবসময় এগিয়ে আসা তুর্কী দাতব্য সংস্থাগুলোর অন্তভূক্তি বন্ধ করতে চায় ইহুদিবাদী ইসরাইল। সোমবার (২৬ আগস্ট) ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস নিজ টুইটারে এ ঘোষণা দেন।
ইসরাইলী মন্ত্রীর এমন ঘোষণার নিন্দা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চেভুসওগ্লু।
তুর্কী পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনো আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের সাহায্য করা থেকে বিরত থাকবোনা। জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম নগরী। আমরা তা রক্ষার জন্য সদা প্রস্তুত আছি।
উল্লেখ্য, মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা ও হারামাইন শরীফের পর তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীরের কিছু অঞ্চল অবৈধভাবে দখল করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ১৯৮০ সালে তারা পুরো অঞ্চলকে নিজেদের দাবী করে, যার আন্তর্জাতিক মহলে কোনো স্বীকৃতি ছিলো না।
২০১৭ সালের ডিসেম্বরে সারাবিশ্বের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল কুদসকে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী ঘোষণা করে। এবং মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
