কমলাপুর ছাড়ার আগে ট্রেনে তল্লাশি চালাবে র‌্যাবের ডগ স্কোয়াড

যে কোন ট্রেন কমলাপুর স্টেশন ত্যাগের আগে সবগুলো যাত্রী কামরা ডগ স্কোয়াড দিয়ে স্ক্যানিং (তল্লাশি) করবে র‌্যাব।

ট্রেনের নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ আরও বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। রেলে নাশকতারোধে নজরদারি বাড়ানো হয়েছে।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় গোয়েন্দা নজরদারি চলছে। নাশকতার বিরুদ্ধে সোচ্চার আছে র‌্যাব। বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) রেলস্টেশনের বিভিন্ন পয়েন্টে র‌্যাব-৩ এর ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয়।

আগের সংবাদইসরায়েলের অভিযান বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই: আবু উবায়দা
পরবর্তি সংবাদজামিন পেয়েও মুক্তি পেলেন না ইমরান খান