করোনাতে ইরানী এলিট ফোর্সের ৫ সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচ সদস্য করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে স্থানীয় পত্রিকার বরাতে নিশ্চিত করেছে রুশ গণমাধ্যম স্পুটনিক।

খবরে বলা হয়, আজ ১১ মার্চ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র কর্ণেল রামদান শারিফ জানান, এখন পর্যন্ত বিপ্লবী গার্ডর পাঁচ সদস্য মারা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক-বেসামরিক উর্ধতন কর্মকর্তা মারা যাচ্ছে।

ইরান আজ বুধবার জানায়, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নয় হাজার। অন্যদিকে ৩৫৪ জন ইতোমধ্যে মারা গেছে।

উল্লেখ্য, ইরানের বিপ্লবী গার্ডকে দেশের করোনা মোকাবেলার দায়িত্ব দেয়া হয়েছিল।

 

আগের সংবাদতালেবান বন্দী মুক্তির ডিক্রিতে সই করলেন আফগান প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদবিন সালমানের জন্য ইহুদীদের দোয়া মাহফিল