আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয় দেখিয়ে নিশ্চিত ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন পঁচিশ বছর বয়সী এক চীনা নারী। খবর,ডেইলি মেইল।
খবরে বলা হয়, ৩০ জানুয়ারী শুক্রবার রাতে ভুক্তভোগী বাড়ীর বেডরুমে ঘুমাচ্ছিল। রাতে জানালা ভেঙ্গে অভিযুক্ত ঘরে প্রবেশ করে। সম্ভাব্য বিপদ আচঁ করে কাঁশি দিতে শুরু করেন নারী। এবং সম্প্রতি উহান থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে একাকী বসবাস করছেন বলে জানান।
অভিযুক্ত যুবক ভুক্তভোগীর কথায় ভয় পেয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ৩০৮০ ইয়ান চুরি করে নিয়ে যায়।
নাগরিকরা সকলে মাস্ক পরার কারণে ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেলেও অভিযুক্তের সন্ধান পেতে ব্যর্থ হয় পুলিশ। তবে নাটকীয়ভাবে অভিযুক্তকে নিয়ে থানায় হাজির হন তার পিতা। এবং পুলিশের হাতে তাকে তুলে দেন।
