করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় একসাথে কাজ করবে ওআইসিভুক্ত দেশগুলো

ফাতেহ ডেস্ক

করোনার প্রাদুর্ভাব কাটিয়ে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামি রাষ্ট্রগুলোর জোট-ওআইসি।

করোনার প্রকোপ না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষিত রাখতে ওআইসি ভুক্ত দেশগুলো পরস্পরকে সহযোগীতা করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

ভিডিও কনফারেন্সে ওআইসির কার্যনির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এসময়, চিকিৎসা খাতকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করার পরামর্শও দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

-এ

আগের সংবাদরমজানে ফুটপাতে ইফতার বিক্রি করা যাবে না: আইজিপি
পরবর্তি সংবাদছুটিতেও খোলা থাকবে ১৮ মন্ত্রণালয়-বিভাগ