
ফাতেহ ডেস্ক
মরণঘাতী করোনায়ভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
আজ বুধবার (৮ই এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সারাদেশে ৯৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।
-এ
