করোনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল আচরণের আহ্বানও জানান ওবায়দুল কাদের।

এ ছাড়া সরকারের প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৫শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সব দিকনির্দেশনা দেবেন।

করোনা মোকাবিলায় দেশে লকডাউনের বিষয়ে তিনি বলেন, যখন যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন, তখন তা নেয়া হবে। তিনি জানান, আইইডিসিআরে হটলাইন ও স্বাস্থ্য পরীক্ষার সক্ষমতা

তিনি আরো বলেন, বিআরটিসির সব বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীসেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, পদ্মাসেতু প্রকল্পে কর্মরত চীনারা ফিরে কোয়ারেন্টিন শেষে কাজে যোগ দিয়েছেন।

-এ

আগের সংবাদজরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচার কাজ মুলতবির নির্দেশ
পরবর্তি সংবাদকরোনা আতঙ্কে কলাম্বিয়া কারাগারে ২৩ জনের মৃত্যু