করোনায় মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার

ফাতেহ ডেস্ক

করোনা বা কভিডে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৪ জনে। আক্রান্ত ২ লাখ ১৮ হাজারের বেশি। ইতালিতে এক দিনেই মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় ৩ হাজার। এছাড়াও ইরানে ১৪৭, স্পেনে ১০৫ ও ফ্রান্স ৮৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বাংলাদেশেও প্রথমবারের মতো কভিডে একজনের মৃত্যু হয়েছে একজনের। গত ৪৮ ঘণ্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪ জন। একজনের মৃত্যু হওয়ায় রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৩ জনে। নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।

কভিডে যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ৪১ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৫০ জন। ৫০টি রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৬১ জন। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায়, যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বন্ধ করতে একমত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাস্টিন ট্রুডো।

এদিকে, অভিবাসীদের ঢল রুখতে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রথমবারের মতো ভাইরাসে আক্রান্ত হয়েছে মার্কিন কংগ্রেসের দুইজন সদস্য।

কভিডের কারণে বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে এয়ার কানাডা। এছাড়াও মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সব ধরণের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার দুই বিমান প্রতিষ্ঠান কান্টাস এবং জেস্টার।

-এ

আগের সংবাদহাসপাতালের সামনে করোনা আক্রান্ত বৃদ্ধার হৃদয় বিদারক কান্না ভাইরাল
পরবর্তি সংবাদবাংলাদেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা