করোনায় সাবেক আইন সচিবের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য জানান।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে গত ২১ জুলাই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আগের সংবাদসংযুক্ত আরব আমিরাতের আজমানে ভয়াবহ আগুন
পরবর্তি সংবাদট্রলারডুবি: মুহতামিমসহ একই মাদরাসার ৮ হিফজ শিক্ষার্থীর লাশ বাড়িতে