‘করোনা আক্রান্ত ৩ জন সুস্থ আছেন’

ফাতেহ ডেস্ক

করোনা আক্রান্ত তিন জন সুস্থ আছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, বিদেশ থেকে আসলেই কিন্তু আক্রান্ত নয়। অনেকেই কিন্তু বাইরে থেকে আসলে ভিন্ন আচরণের শিকার হচ্ছেন। বাড়ির লোকজন প্রতিবেশি তাদের সঙ্গে ভিন্ন আচরণ করছেন।

এমন আচরণ করলে তাদের বাইরে থাকতে হবে। তাহলে এ রোগ ছড়িয়ে যাওযার আশঙ্কা রয়েছে। আমি আহ্বান জানাব আপনারা তাদের সহযোগিতা করবেন।

-এ

আগের সংবাদকরোনাভাইরাস: সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে ধূমপায়ীরা!
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা