করোনা ভাইরাস: ভার্চুয়াল ক্লাসের সিদ্ধান্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পাসে না এসে ভার্চুয়াল ক্লাসে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম ইউএসনিউজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূত্রে জানায়, আগামী ২৩ মার্চের পূর্বে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন করার জন্য ভার্চুয়াল ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আগে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৭০০ এর বেশী মানুষ এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আমেরিকান জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত একলক্ষ ষোল হাজার মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে।

 

আগের সংবাদসৌদিতে করোনা ছড়িয়ে দেয়ার জন্য ইরানকে দুষছে রিয়াদ
পরবর্তি সংবাদনতুন আরও ৮ জনকে নেয়া হয়েছে আইসোলেশনে