করোনা ভাইরাস: মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে নতুন রেকর্ড

Doctors and relatives wearing protective gear carry the body of a victim, who lost his battle against the brain-damaging Nipah virus, during his funeral at a burial ground in Kozhikode, in the southern Indian state of Kerala, India, May 24, 2018. REUTERS/Stringer - RC1FF21676A0

ফাতেহ ডেস্ক দ্রুত বাড়ছে নতুন করোনা ভাইরাসে মৃতের পরিমাণ।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮১১ জন। এর মধ্যে একজন মার্কিন ও একজন জাপানি নাগরিক রয়েছে। দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

চীনা স্বাস্থ্য কমিশনে তথ্য মতে, শনিবার মধ্যরাত পর্যন্ত চীনে নতুন করে মারা গেছে ৮৯ জন। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশে ৮১ জনের মৃত্যু হয়। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-২০০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোমকে (সার্স) ছাড়িয়ে গেছে। ওই সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গিয়েছিল ৭৭৪ জন। এছাড়া আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন।

চীন বাদেও বিশ্বের ২৫টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। এর মধ্যে ফিলিপাইন ও হংকংয়ে দুজন মারা গেছে।
এদিকে উহানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধারে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে প্রধান বিমান সংস্থাগুলো।

রোববার চীনা স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে সুরক্ষা স্যুটগুলোর যুক্তিসঙ্গত ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। চিকিৎসা কর্মীদের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য স্যুট, মুখোশ এবং গগলস সহ সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে এই বিবৃতি জারি করা হয়েছে। তবে বিবৃতিতে জানানো হয়, সুরক্ষা পোশাক সরবারহের উন্নতি হয়েছে। তবে তা এখনো অপর্যাপ্ত।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি। সেখানকার একটি স্থানীয় বাজার থেকে এটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়। এর প্রধান উপসর্গগুলো হল, জ্বর, সর্দি, শুকনো কাশি ও শ্বাসকষ্ট। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে।

-এও

আগের সংবাদআফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর হামলা, নিহত ৬
পরবর্তি সংবাদবায়তুল মুকাদ্দাস রক্ষায় এবার আন্দোলনের ডাক দিলেন খতিবরা