
ফাতেহ ডেস্ক :
সরকারের চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এবার গান প্রকাশ করল কলরব। ৩ অক্টোবর ‘আজ হচ্ছেটা কি’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে হলি টিউনের ইউটিউব চ্যানেলে।
সাঈদ আহমাদের লেখা ও সুর করা গানটিতে কণ্ঠ দিয়েছেন সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান এবং আবির হাসান। গানটি ইতোমধ্যেই দেখা হয়েছে ৮৮ হাজার ১৭ বার।
গানের লাইনে লাইনে উঠে এসেছে চলমান সময়ে দেশের দ্রব্যমূল্যের উচ্চগতির কথা। বাদ যায়নি পেঁয়াজের ঝাঁঝের কথাও। হালে সমসাময়িক ইস্যু নিয়ে ঝটপট গান তৈরি করার ক্ষেত্রে বেশ মনোযোগী হয়েছে কলরব। বিষয়টাকে কেউ কেউ নেতিবাচকভাবে দেখলেও ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।
