‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা দানের ব্যবস্থা করা হোক’

ফাতেহ ডেস্ক

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা দানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। পাশাপাশি তিনি বলেন, মেয়েশিক্ষার্থীদের জন্য কেবল মেয়েশিক্ষক নিয়োগ দেওয়া হোক। এতে করে নারীঘঠিত অপরাধ কমে আসবে।

গতকাল সোমবার সকালে বন্দর উপজেলার দাশেরগাওস্থ জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদরাসার নতুন ভবন উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

আল্লামা আহমদ শফী আরও বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান আল্লাহর দান। অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন-হাদিসের আলোকে শিক্ষিত করে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক গোলজার মেম্বারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

আগের সংবাদকলকাতায় ‘জয় শ্রীরাম’ না বলায় মাদরাসাশিক্ষককে ট্রেন থেকে ধাক্কা
পরবর্তি সংবাদমিল্কভিটা-প্রাণ-আড়ংসহ ৭ কোম্পানির দুধে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক