‘কল্লা কাটা’ গুজব ছড়ানোর দায়ে সারাদেশে গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক

‘কল্লা কাটা’ গুজবে কয়েকদিন আগে তোলপাড় শুরু হয়েছিল সারা দেশে। পদ্মা সেতু নির্মাণে নাকি মানুষের মাথা ও রক্ত লাগবে। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ০৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল থেকে সহিদুল ইসলাম (২৫), চট্টগ্রাম থেকে আরমান হোসেন (২০), মৌলভীবাজার থেকে ফারুক (৫০) এবং কুমিল্লা থেকে হায়াতুন নবী (৩১)। এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, গতকাল দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আগের সংবাদপাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পরবর্তি সংবাদবাংলাদেশ থেকে এক সপ্তাহে সৌদি পৌঁছলেন ৩৪ হাজার ৭৪৪ হজযাত্রী