কাজাখিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৮

ফাতেহ ডেস্ক

কাজাখস্তান সীমান্তে নৃগোষ্ঠী দলের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

মাসানচি গ্রামে সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি ঘর-বাড়ি ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার অস্ত্রসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বলছে, সংখ্যালঘু দানগান গোষ্ঠী ও ১৯ শতকে চীন থেকে আসা মুসলিম অভিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়। অঞ্চলটি এখন পুলিশ ও ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোরমাত তোকায়েভ।

এদিকে কাজাখস্তানের তথ্যমন্ত্রী দৌরেন আবাইয়েভ জানিয়েছেন, প্রতিদিনের খিটিমিটি থেকে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। আর আলমাতির বাজারগুলো বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে যে এলাকায় সংঘর্ষ হয়েছে সেখানে অনেক সংখ্যালঘু দানগান গোষ্ঠীর সদস্য ও হুয়ি মুসলিমদের ঘরবাড়ি রয়েছে।

-এও

আগের সংবাদকরোনায় একদিনেই গেল ৯৭ প্রাণ, মৃতের সংখ্যা বেড়ে ৯১০
পরবর্তি সংবাদজন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন চিত্রনায়িকা