কাজী নজরুল ইসলাম জাতীয় জীবনে এক অন্তহীন প্রেরণার উৎস : মির্জা ফখরুল

ফাতেহ ডেস্ক

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে এক অন্তহীন প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, ‘জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

বিবৃতিতে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে এক অন্তহীন প্রেরণার উৎস। তার রচনা স্বদেশ প্রেমকে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে তার স্বপ্ন পূরণে আমাদের আত্মনিয়োগ করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কবি নজরুল ইসলাম তার সাহিত্যকর্মের মাধ্যমে মানবতার কথা প্রকাশ করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন। বৃটিশ বিরোধী আন্দোলনে লেখনীর মাধ্যমে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষুশূলে পরিণত হন এবং কারা ভোগ করেন। কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে বিশ্বাস করি। ’

সবশেষে তিনি জাতীয় কবির রুহের মাগফিরাত কামনা করেন।

আগের সংবাদমিয়ানমারকে নিজেদের অস্তিত্ব জানাবার জন্য সমাবেশ করেছিল রোহিঙ্গারা : মহীবুল্লাহ
পরবর্তি সংবাদবিমান টিকিটের মূল্য বেশি নেয়ায় ছয় হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ