কাতারকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে দিবে না ইজরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারের কাছে যেকোনো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে ইজরাইল বিরোধিতা করবে বলে মন্তব্য করেছেন দেশটির গোয়েন্দামন্ত্রী এলি কোহেন। রোববার ইজরাইলি আর্মি রেডিওকে দেয়া সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন। খবর ইয়েনি শাফাক।

ইজরাইল কি এমন বিক্রিতে বিরোধিতা করবে? সাক্ষাৎকারে জানতে চাইলে গোয়েন্দামন্ত্রী বলেন, অবশ্যই, আমাদের নিরাপত্তা এবং এই অঞ্চলে সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। আমাদের অঞ্চলটি এখনো সুইজারল্যান্ডে পরিণত হয়নি।

উল্লেখ্য, আগস্টে সংযুক্তর আরব আমিরাত ও ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবাবিকীকরণের চুক্তিতে মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র। সেই সময়ে উপসাগরীয় অঞ্চলে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিল ওয়াশিংটন। সে অনুসারেই কাতার যুক্তরাষ্ট্রের কাছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

আগের সংবাদধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান পরিবেশ মন্ত্রীর
পরবর্তি সংবাদধর্ষণ প্রতিরোধে ছয় দফা: শুক্রবার গণমিছিল করবে সমমনা ইসলামী দলগুলো