কাতার-রিয়াদের যে কোন সমাধান দুবাই থেকেই হতে হবে: আরব আমিরাত!

আন্তর্জাতিক ডেস্ক:

গত কয়েক মাসে উপসাগরীয় সংকট সমাধানে বেশ কিছু অগ্রগতি হলেও তা আবার ব্যর্থ হয়। কাতারী সাংবাদিক সংকট সমাধানে ব্যর্থ করার জন্য আরব আমিরাতকে দায়ী করেন।

২০ ফেব্রুয়ারি লন্ডনভিত্তিক আরাবী২১ জাবির আল হারামীর সূত্রে জানায়, উপসাগরীয় সংকট শুরু পর  ২০১৭ সালে বিন সালমান ও বিন হামাদের প্রথম ফোনালাপ হয়। আলোচনার পরেই আমিরাত জানায়, যেকোন সমস্যার সমাধান আরব আমিরাত থেকেই হতে হবে।’

সাংবাদিক জাবির জানান, “আবু দাবীই সৌদিকে সিদ্ধান্ত দেয়। কখন কী করবে”

গতবছরের শেষ দিকে কাতার ও সৌদির মধ্যকার সম্পর্কে বেশ অগ্রগতি দেখা গিয়েছিল। কাতারের প্রধানমন্ত্রীকে বাদশাহ সালমান উষ্ণভাবে শুভেচ্ছা জানান।

কিন্তু পরবর্তীতে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কাতর ও সৌদি পরষ্পরকে দায়ী করে।

-এ

আগের সংবাদহাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন
পরবর্তি সংবাদসোলাইমানি হত্যায় ইরাকি গোয়েন্দা প্রধান জড়িত: হিজবুল্লাহ