‘কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানিয়া কাফের জামাত’

সাঈদ সালমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কাদিয়ানিরা আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানিয়া কাফের জামাত।

আন্তর্জাতিক মজলিশে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত বৃহস্পতিবারের খতমে নবুওয়াত সম্মেলনে হেফাজত মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ ৯০% মুসলিমদের দেশ। এদেশে সংবিধানিক ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

কোরআন ও হাদিসের একাধিক রেফারেন্স দিয়ে এবং বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার ইতিহাস টেনে তিনি আরো বলেন, নির্বাচনে কে জয়ী হবে সেটা আল্লাহ নির্ধারণ করেন। তা জেনেও তো আমরা ঘরে বসে থাকি না। সুতরাং কে মুসলিম, কে অমুসলিম সেটা আল্লাহ নির্ধারণ করবে এ অজুহাত দেখিয়ে ঘরে বসে থাকা যাবে না। এসব কথা বলে পিঠ বাঁচানোর সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কাফেরদের মুসলিম পরিচয় দিয়ে থাকতে দেওয়া যাবে না! সংখ্যালঘু কাদিয়ানী হিসেবে তারা এদেশে থাকবে।

উল্লে্যে, উক্ত সম্মেলন থেকে আল্লামা বাবুনগরীর হাতে প্রায় ২০ জন কাদিয়ানী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আগের সংবাদজাতীয় লেখক পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার
পরবর্তি সংবাদদিল্লি ট্রাজেডি: এরদোগানের তীব্র প্রতিক্রিয়া (ভিডিও)