
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কাদিয়ানী সম্প্রদায় যেমন কাফের, তেম্নিভাবে ভ্রান্ত মতবাদ প্রচারকারী হেযবুত তাওহীদও কাফের। ইসলাম ও দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত এরা। এদের ব্যাপারে ইসলামপ্রিয় জনতা ও রাষ্ট্রের সকল নাগরিককে সচেতন ও সোচ্চার হতে হবে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কাদিয়ানী ও হেযবুত তাওহীদকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
আজ রোববার ইসলামি আকিদা সংরক্ষণ পরিষদ আয়োজিত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সন্ত্রাসবাদ ও হেযবুত তাওহীদের ভ্রান্ত মতবাদ প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজোয়ান রফিকীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী লৎফর রহমান ফরায়েজী, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আব্দুর রহিম মাদানী, মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, মাওলানা ইলিয়াস হামিদী-সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
