
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরে আবার শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম ফ্লাইটটি তাজিকস্তান থেকে এসেছে। এই ফ্লাইটে ডক্টরস উইদাউট বর্ডার্সের কয়েকজন কর্মকর্তা এসেছেন, যারা প্রথমবারের মতো ‘ইসলামি আমিরাতের সিল’ তাদের পাসপোর্টে গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার এই বিমানব্ন্দরে আন্তর্জাতিক পথে বিমান চলাচল শুরু হয়েছে বলে কাবুল থেকে জানিয়েছেন সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি শার্লট বেলেস।
এর আগে গত ১২ আগস্ট কান্দাহারের নিয়ন্ত্রণ তালেবানের হাতে এলে বিমানব্ন্দরের ফ্লাইট চলাচল ব্ন্ধ হয়ে যায়।
সূত্র : আলজাজিরা
