কাবা ঘরের পাশে কেন আত্মহত্যার ঘটনা বাড়ছে?

সৌদি প্রশাসন গতকাল শুক্রবার কাবা ঘরের পাশে এক এশিয়ানের আত্মহত্যা করার কথা ঘোষণা করেছে ।টুইটার একাউন্টের মাধ্যমে তারা জানান, গতকাল এশার নামাজের পর  এক অজ্ঞাত এশিয়ান নাগরিক ওপরের তলা থেকে মাতাফের চত্বরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

এতে অন্য কেউ হতাহত হয়নি।

‘স্থানটি দ্রুত ঘিরে ফেলা হয়। বাঁচানোর জন্য জরুরী বিভাগে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে।’

 ঠিক কেন আত্মহত্যা করেছেন, এটি জানা যায়নি। তবে  পূর্ব এশিয়ার অনেকে মনে করেন, কাবা ঘরের পাশে আত্মহত্যা অত্যন্ত বড় পুণ্যের কাজ।

গত কয়েক বছরে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।  বেশ কয়েকজন ওপর তলা থেকে কাবা চত্বরে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। অনেককে আত্মহত্যার চেষ্টাকালে আটকে দেওয়া হয়েছে। মানুসিক, পারিবারিক ও অর্থনৈতিক নানা কারণেই তারা আত্মহত্যার চেষ্টা করে থাকেন।

অবশ্য ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন, আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। একে পুণ্য মনে করার কোন কারণ  নেই। আর্থসামাজিক চাপে পড়েও আত্মহত্যা করার কোন সুযোগ ইসলামে নেই বলে তারা মত দিয়েছেন।’ হজ্ব বা ওমরা করার জন্যও বেশ খরচের প্রয়োজন হয়। সুযোগ-সুবিধার দরকার হয়। ফলে যে
এই  সুযোগ পেয়েছে, যার এমন ভাগ্য হয়েছে, তার কোনভাবেই আত্মহত্যা করা উচিত নয়।

আল জাজিরা

আগের সংবাদঅষ্ট্রিয়া মসজিদ বন্ধ করছে কেন?
পরবর্তি সংবাদখালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার ব্যক্তিগত চিকিৎসকরা