কাবুলে আত্মঘাতী হামলায় ১৮ শিশু নিহত

ফাতেহ ডেস্ক:

আত্মঘাতী হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে অন্তত ১৮ জন শিশু নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উচ্চ শিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিক্ষার্থী অবস্থান করে থাকে। আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটির দায় তালেবানরা অস্বীকার করেছে। আর এর নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সমপ্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

আগের সংবাদকরোনায় এশিয়ায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ: রয়টার্স
পরবর্তি সংবাদবিশ্বে করোনা শনাক্ত ৪ কোটি ২৯ লাখ, সেরে উঠেছেন ৩ কোটির বেশি