কাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

ফাতেহ ডেস্ক: অবশেষে কাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সকালে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, সমাবেশে ২২টি শর্ত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এর মধ্যে আছে রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ করতে হবে। এ ছাড়া নির্ধারিত স্থানের বাইরে জনসমাবেশ না করা, উসকানিমূলক বক্তব্য না দেয়া এবং প্রচারপত্র বিলি না করার শর্তও দেয়া হয়েছে। সকালে বিএনপির দুই নেতা পুলিশ কমিশনারের কার্যালয়ে যাওয়ার পর সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ করার কথা থাকলেও, দিন পরিবর্তন করেন নেতারা। এদিকে ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণে রোববার বৃহৎ সমাবেশ হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন সামনে রেখে দলের জ্যেষ্ঠ নেতারা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে জানান তিনি। কর্মসূচি সফল করতে প্রশাসনের সহযোগিতাও চেয়েছে বিএনপি।

আগের সংবাদপরিবেশ ঘোলা না করতে বিএনপির প্রতি আহ্বান কাদেরের
পরবর্তি সংবাদবিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে গাজার বাসিন্দারা