কাশ্মিরে জনসাধারণের জান মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব : আরশাদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু কাশ্মিরের জনসাধারণের জান মালের নিরাপত্তা দিতে ভারত সরকারের প্রতি আহবান জানিয়েছেন জমিয়তে ওলামায়ে হিন্দের প্রেসিডেন্ট আল্লামা আরশাদ মাদানি। সোমবার কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের তালকাটোরা স্টেডিয়ামে জমিয়তে হিন্দের এক জরুরি মিটিংয়ে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, কাশ্মির আমাদের, সেখানে বাস করে আমাদেরই আত্মীয়-স্বজন। তাদের জীবনের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। তাদের যেনো কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার।

আরও পড়ুন : প্রসঙ্গ কাশ্মীর : কী ছিল ৩৭০ এবং ৩৫এ ধারায়?

বৈঠকে মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেন, জম্মু কাশ্মিরে উলামায়ে হিন্দ শতবর্ষ উদযাপন করার ঘোষণা দিয়েছে। আমরা এটা উদযাপন করবো। তবে আমরা খুবই উদ্বিগ্ন আমাদের দেশের সমৃদ্ধি ও উন্নয়নের পথ রোধ করতে পারে এ পরিস্থিতি। আমরা আজ আমাদের লোকদেরই রক্ত ঝরাচ্ছি। আমরা আমাদের জন্মভূমিতেই আমাদের লোকদের নিরাপত্বার বিগ্ন ঘটাচ্ছি। আজ আমাদের বলতে দ্বিধা নেই যে, আমারা জোড় করে বিরোধিতার মুখোমুখি হয়েছি। যুদ্ধের বিদ্ধেষের মুখোমুখি হচ্ছি।

তিনি আরও বলেন, ভারতে হিন্দু-মুসলিমদের ভিত্তি খুব শক্তিশালী। আমরা আমাদের মুসলিম ভাইদের প্রতি শান্তিপূর্ণ অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সরকারকে অনুুরোধ করবো, যেনো কাশ্মিরের ভাই মা বোনদের জান মালের নিরাপত্তা দেয়া হয়।

এদিন কাশ্মীর বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। খবর জিয়ো নিউজের।

আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীর বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, জাতিসংঘের নির্ধারিত নীতিমালা মেনে কাশ্মীর বিষয়ে একটি সমাধানের পথ খুঁজতে হবে। কাশ্মীরে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের ব্যাপারে ওআইসি উদ্বিগ্ন বলেও জানানো হয় বিবৃতিতে।

আগের সংবাদ৩৭০ ধারা রদ : যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে বিকাল ৩টায় ইসলামী আন্দোলনের সমাবেশ