
ফাতেহ ডেস্ক: নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রখ্যাত সাংবাদিক ও রাইজিং কাশ্মির পত্রিকার সম্পাদক সুজাত বুখারিকে (৫০) দুবৃত্তরা গুলি করে হত্যা করেছে।
তার পত্রিকা অফিসের সামনে বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে। এ সময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয় এবং আরেক দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
এর আগে তিনি ভারতের প্রভারশালী পত্রিকা দ্যা হিন্দুর কাশ্মীর ব্যুরো প্রধান ছিলেন। তার নিজের পত্রিকা রাইজিং কাশ্মির সম্পাদনার পাশাপাশি তিনি বিবিসিতেওলেখালেখিকরতেন।
বিবিসিতে ২০১৬ সালে তার একটি লেখায় ক্ষুদ্ধ হয়ে উগ্রবাদী একটি গোষ্ঠীতাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তবে এখন পর্যন্ত কেউ তাকে হত্যার দায় স্বীকার করেনি।
এদিকে কাশ্মিরের ওই প্রখ্যাত সাংবাদিক হত্যাকাণ্ডকে কাপুরুষের ও ঘৃনিত কাজ বলে উল্লেখ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হত্যাকারীদের যে কোনোমূল্যে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
