কাশ্মীরি মহিলাদের ধর্ষণের আহ্বান জানালেন প্রাক্তন ভারতীয় মেজর

কাশ্মীরি মহিলাদের ধর্ষণের আহ্বান জানালেন প্রাক্তন ভারতীয় মেজর

আন্তর্জাতিক ডেস্ক :

বদ্ধপরিকরভাবে কাশ্মীরিদের হত্যা ও ধর্ষণ করতে ভারতীয় সেনাদের আহবান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় আর্মি অফিসার এসপি সিনহা। শনিবার (১৬ নভেম্বর) নিউজ চ্যানেল টিভি-৯ ভারতবর্ষের এক টকশোতে তিনি এ আহ্বান জানান।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে উপত্যকা থেকে হিন্দু পন্ডিতদের বের করে দেয়ার প্রতিশোধ হিসেবে সেখানে ধর্ষণকে সমর্থন করেছেন তিনি। টকশোতে অংশ নেয়া অন্যান্য সদস্যরাও এ মন্তব্যের বিরোধিতা করেন। এসময় টকশো উপস্থাপক আপত্তি জানিয়ে বলেন, আপনি কখনোই এমন মন্তব্য করতে পারেন না।

এদিকে প্রাক্তন সেনা অফিসারের এই মন্তব্যের পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাকে ক্ষমা চাইতে বলছেন। অনেকেই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এরই মধ্যে বেশ কিছু নেটিজেন দাবি করেছেন, ভারতের সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের আওতায় সুরক্ষিত থাকে সিনহার মতো ধর্ষণ সমর্থনকারী সেনারা।

আগের সংবাদমাকে দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত মেয়ে ও নাতনি
পরবর্তি সংবাদরোহিঙ্গা নিপীড়নের অভ্যন্তরীণ তদন্ত বাধাগ্রস্ত করছে আন্তর্জাতিক মামলা : মিয়ানমার