কাশ্মীরের গৃহবন্দি নেতা ওমর আব্দুল্লাহকে কোথায় সরিয়ে নিচ্ছে বিজেপি?

কাশ্মীরের গৃহবন্দি নেতা ওমর আব্দুল্লাহকে কোথায় সরিয়ে নিচ্ছে বিজেপি?

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে গৃহবন্দি দশা থেকে মুক্তি না দিয়ে বরং তাকে গৃহবন্দি হিসেবেই অন্যত্র সরিয়ে নিচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। আগামী সপ্তাহে শ্রীনগরের সরকারি বাংলোর কাছেই কোনো স্থানে তাকে গৃহবন্দি করে রাখা হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

গত পাঁচ মাস ধরে হাঁড়ি নিবাসে নিজের বাবা কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহর সঙ্গে গৃহবন্দি হয়েছিলেন ওমর। শুধু ফারুক ও ওমর আবদুল্লাহই নন; কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রেখেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এনডিটিভিসহ অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহবুবা মুফতিকে যে বাংলোতে গৃহবন্দি করে রাখা হয়েছে, সেখান থেকে কঠোর নিরাপত্তাবেষ্টনী সরানো হয়েছে। তবে সেখানে সাংবাদিকরা প্রবেশ করতে না পারলেও স্থানীয়রা সে পথ ব্যবহার করে যাতায়াত করতে পারছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারতের সংবিধান থেকে বাতিলের পর রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ উপত্যকাটির শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আটক করেছিল রাজ্য পুলিশ। এর পর থেকেই এই তিন কাশ্মীরি নেতাদের সব কার্যক্রম সীমিত করে দিয়েছে ভারত সরকার।

আগের সংবাদদক্ষিণ সুইডেনে হিজাববিরোধী আইন, প্রতিবাদ করছেন অমুসলিম নারীরাও
পরবর্তি সংবাদদুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করল আলবেনিয়া