
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের দখলে থাকা জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বন্দুকযুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর তিনজন ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার কুপওয়ায় স্বাধীনতাকামীদের পাকড়াও করতে অভিযান পরিচালনার সময় হঠাৎ একটি বাড়ির ভেতর থেকে ভারতীয় বাহিনীর সদস্যদের ওপর গুলি চালান ভেতরে থাকা এক স্বাধীনতাকামী। এ সময় অভিযান পরিচালনাকারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে একজন বেসামরিক লোকেরও প্রাণ গেছে।
পিটিআইয়ের বরাত দিয়ে বলা হয়, গুলি বর্ষণের পর নিরাপত্তা বাহিনী অগ্রসর হয়ে হামলাকারীকে ধরতে পারেনি। তার আগেই তিনি সরে পড়েছেন। এ সময় ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়।
এইচ আর/
