
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরে ঈদ আর স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় ধাপে ধাপে বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ভারত প্রশাসন। ১২ দিনের কারফিউতে প্রায় স্তব্ধ হয়ে পড়া কাশ্মীরের ২২ জেলার ১২টি থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে এর মধ্যে ৫টিতে রাতের বেলা কারফিউ জারি থাকবে। যাত্রীবাহী বাস চলাচলও শুরু হয়েছে। কাশ্মীরের সরকারি দফতর খুলে দেয়া হয়েছে।
সোমবার থেকে সেখানকার সব স্কুল-কলেজও খুলে যাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, কাশ্মীরে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। ধাপে ধাপে কারফিউ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
তবে এখনও সেখানে মোবাইল, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। রোববার থেকে ল্যান্ডলাইন পরিষেবা চালু হতে পারে বলে জানা গেছে।
