
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের জবরদখলকৃত কাশ্মীরে অভিযানের নামে আবারও ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় বাহিনী। আজ শুক্রবার সকালে বুদগাম জেলার ক্রালপোরা এলাকায় স্বাধীনতাকামীদের একটি কেন্দ্রে আক্রমণ করে তারা। এতে স্বাধীনতাকামীদের একজন নিহত হন।
গোটা ক্রালপোরাই এখন ঘিরে রেখেছে ভারতীয় বাহিনী। চলছে তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানি।
গোপন সূত্রে খবর পেয়ে বুদগাম এলাকায় ভোর থেকে তল্লাশি করতে শুরু করে ভারতীয় সেনা। এ সময় পাল্টা জবাব দেন স্বাধীনতাকামীরা। শুরু হয় দু’পক্ষের গুলি বিনিময়। এতে নিহত হন ওই স্বাধীনতাকামী।
এদিকে, বুধবার ভোর থেকেই পুলওয়ামায় ফের শুরু হয় ভারতীয় সেনা এবং স্বাধীনতাকামীদের মধ্যে লড়াই। পুলওয়ামার ত্রাল এলাকার নাগবালের জঙ্গলে আধা সামরিক সেনা সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপরেশন টিমের সদস্যরা এখনও সেখানে অভিযান ও তল্লাশির নামে হয়রানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
