কাশ্মীরে তুষারধসে নিহত ১ ভারতীয় সেনা, নিখোঁজ ৩

কাশ্মীরে তুষারধসে নিহত ১ ভারতীয় সেনা, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুই সেনাসহ আরও তিনজন। মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের উপর তুষারধস আছড়ে পড়লে এ ঘটনা ঘটে।

ঘটনার পরই তল্লাশি শুরু করেছে সেনার উদ্ধারকারী দল।

অন্যদিকে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়ে তুষারধস। সেখানেও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ ঊল্লেখ উত্তর সিয়াচেনে তুষারধসে চাপা পড়ে ভারতীয় ৮ সেনা। উদ্ধারের পরে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হলে ৬ সেনাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

আগের সংবাদরাষ্ট্রীয় টেলিভিশনকে ‘দিরিলিস আরতুগ্রুল’ সম্প্রচারের নির্দেশ দিলেন ইমরান খান
পরবর্তি সংবাদজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম ও খতিব নিয়োগে ইফার জালিয়াতি