কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত অন্তত ১০

কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৬ জন। আহতদের মধ্যে অনেকেরই আঘাতই গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে জম্মু থেকে সুরানকোট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর এই সময়।

রাজৌরির পুলিশ সুপার ইয়োগাল মানহাস জানিয়েছেন, বেসরকারি বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। মৃতদের মধ্যে দু-জনের পরিচয় এখনও জানা যায়নি। আহত ৩৬ জনের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জম্মুর জিএমসি হাসপাতালে চিকিৎসা চলছে।

জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট গুলাম আহমেদ মীর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় মৃতের পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ন্যাশনাল কনফারেন্সও। এই কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন যাতে এই ঘটনায় আক্রান্তদের আর্থিক সাহায্য করে, তার দাবি জানানো হয়েছে।

আগের সংবাদগেরুয়া উত্থান: প্রতিবেশীরা ভারতকে কেন অপছন্দ করে?
পরবর্তি সংবাদহিন্দু নির্যাতনের সংখ্যাতত্ত্ব : হিন্দুত্ববাদ যেভাবে বাংলাদেশ-বিদ্বেষ ছড়াচ্ছে