কাশ্মীরে বাড়ছে স্বাধীনতাকামী যোদ্ধা, উদ্বিগ্ন নয়াদিল্লি

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত সরকার কর্তৃক জম্বু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর দিনদিন সেখানে বেড়ে চলছে স্বাধীনতাকামী সশস্ত্রদের সংখ্যা। এদের অধিকাংশই কাশ্মীরি যুবক ও তরুণসমাজ। এদের বাইরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও এখন ঝুঁকছে স্বাধীনতার আন্দোলনে। জীবনের প্রথম স্তর থেকেই তার বেড়ে উঠছে ভারতবিরোধী হিসেবে। খবর আনন্দবাজার।

গত তিন মাসে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে যে কয়েকজন স্বাধীনতাকামী যুবক নিহত হয়েছে তার ৮০ শতাংশই হল কাশ্মীরের স্থানীয় যুবক। ভারত সরকারের অনৈতিকতার বিরোধিতাই হল তাদের একমাত্র লক্ষ্য। মূলত কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ঘর ছাড়তে শুরু করেছে স্বাধীনতাকামী যুবকেরা। গোয়েন্দাদের তথ্যমতে, এসব যুবকদের অধিকাংশ নাম লিখিয়েছে স্বাধীনতাকামীদের দলে।

ভারতীয় গোয়েন্দাদের তথ্য বলছে, এই মুহূর্তে গোটা কাশ্মীর উপত্যকার মোট জনসংখ্যার ৬০ শতাংশের বয়স ৩০-এর কম। স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির মতো ব্যক্তিত্বরা এখন কাশ্মীরি যুবকদের কাছে রোল মডেল। ২০১৬ সালে ২৯ বছরের ওই স্বাধীনতাকামী তরুণের মৃত্যুর পর স্বাধীনতাবাদীদের দলে নাম লেখানোর হিড়িক উঠেছিল গোটা কাশ্মীর জুড়ে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও তিন মাসের টানা নিষেধাজ্ঞা ফের সেই পরিস্থিতিকেই দ্রুত ফিরিয়ে আনছে বলে আশঙ্কা করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার আক্ষেপ, ভারতের দুর্ভাগ্য যে বুরহান বা জাকির মুসাই হলো কাশ্মীরের যুবকদের রোল মডেল। পাল্টা কোনো রোল মডেল আমরা দাঁড় করাতে পারিনি।

আগের সংবাদরাজনীতিবিদ ফজলুর রহমান : মাওলানায়ে পাকিস্তান
পরবর্তি সংবাদদাবী মানতে তালবাহানা, আবার আন্দোলনে যাচ্ছে ভোলার তৌহিদি জনতা