কাশ্মীরে ভয়াবহ গণহত্যা ঘটাতে যাচ্ছে ভারত : আলী গিলানি

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরিদের রক্ষায় বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের (এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি।

শনিবার টুইটারে দেয়া এক পোস্টে গিলানি বলেন, কাশ্মীরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটাতে যাচ্ছে ভারত। যদি সবাই আমরা হত্যাকাণ্ডের শিকার হই, আর আপনারা নীরব থাকেন, তাতে মহান আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সুরক্ষা করুক। এই গ্রহে বসবাস করা সব মুসলমানের কাছে কাশ্মীরেদের রক্ষার বার্তা হিসেবে নিতে হবে এই টুইটকে। খবর পাকিস্তান টুডের।

কাশ্মীরে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েনের পর সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। রাজ্যটির লোকজন নিজেদের অনিরাপদ মনে করছেন। কিছু একটা ঘটতে যাচ্ছে বলে তাদের কাছে মনে হচ্ছে। গত শুক্রবার রাজ্য সরকার সব পর্যটকদের অতিসত্বর চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে রবিবার মধ্যরাতে গৃহবন্দি করা হয়েছে। তাই কাশ্মীরজুড়ে এখন বিরাজ করছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। আর এই উদ্বেগের মধ্যেই কাশ্মীরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আগের সংবাদওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি, কাশ্মীরজুড়ে ১৪৪ ধারা জারি
পরবর্তি সংবাদসৌদি পৌঁছেছেন সিইসি ও ওলামা মাশায়েখের প্রতিনিধি দল