আন্তর্জাতিক ডেস্ক :
মুসলিম দেশগুলোর কোনও প্রাইভেট চ্যানেলের অনুষ্ঠান জম্মু ও কাশ্মীরে সম্প্রচার করার ক্ষেত্রে কাশ্মীরি টিভিগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি তাদের জারি করা নোটিশে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নোটিশে স্পষ্ট বলা হয়েছে, ‘জানা যাচ্ছে এই দেশে অনুমতি নেই এমন কিছু প্রাইভেট চ্যানেল কেবল অপারেটরদের সহায়তায় সম্প্রচার করা হচ্ছে। যা স্পষ্টভাবে সরকারি নিয়ম লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এটি টেলিভিশন অ্যাক্ট ৬(৬) আইনের বিরোধিতা করে।
অনুমতি নেই এমন প্রাইভেট চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করলে সঙ্গে সঙ্গেই সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
