কাশ্মীরে লকডাউনের মধ্যেই সংঘর্ষ, দুই ভারতীয় সেনাসহ নিহত ১২

ফাতেহ ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেলো ২৪ ঘণ্টায় দেশটির সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যকার সংঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছে।

এদের মধ্যে ৯ জন স্বাধীনতাকামী দুইজন ভারতীয় বাহিনীর সদস্য। গুরুতর আহত হয়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য চিকিৎসাধীন বলেও জানানো হয়।

ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, রোববার সকালে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার উত্তরাঞ্চলীয় কেরানে ৫ স্বাধীনতাকামী মারা যায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হন।

একইদিন কুলগামে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে চার স্বাধীনতাকামী নিহত হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে কাশ্মীরসহ পুরো ভারত যখন লকডাউন তখন হতাহতের এ ঘটনা ঘটলো।

-এ

আগের সংবাদ‘জামাত-জুমায় উপস্থিতি সীমিতের আদেশ শরীয়াহ’র দৃষ্টিতে সঠিক’
পরবর্তি সংবাদব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে