
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হলেন বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এ ঘটনা ঘটে। খবর জি নিউজ।
বারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জি নিউজের খবরে বলা হয়, বিজেপি এই নেতার নিরাপত্তার দায়িত্বে ১০ পুলিশ ছাড়াও ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। কিন্তু হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কারো পাত্তা পাওয়া গেল না। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব ১০ মিটার। ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনার অনুসন্ধানে ১০ জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংয়ের দাবি, জঈশ, লস্কর ও হিজবুলের নেতারা রয়েছে এই হত্যার পিছনে।
