কাশ্মীরে ১ ভারতীয় সেনা ও দুজন স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরে এক ভারতীয় সেনা ও দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। বুধবারের এই নিহতের ঘটনায় একজন স্বাধীনতাকামীকে গ্রেফতারেরও দাবি করছে ভারতীয় বাহিনী।-খবর ডন অনলাইনের

আধাসামরিক কর্মকর্তা পঙ্কজ সিংয়ের দাবি, শ্রীনগরের উপকণ্ঠে মোটরবাইকযোগে আসা তিনজন স্বাধীনতাকামী ভারতীয় একটি টহল দলের ওপর গুলি করে। কিন্তু সেনাবাহিনী তাদের দুজনকে গুলি করে হত্যা করেছে। তৃতীয় একজন পালাতে চেষ্টা করলে তাকেও আটক করা হয়েছে।

গোলাগুলির স্থান থেকে একটি পিস্তল ও একটি গ্রেনেড উদ্ধারের দাবি করে সেনাবাহিনী। তবে এই ঘটনার স্বাধীন তদন্ত করা সম্ভব হয়নি।

ইতিমধ্যে পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেন, চলতি বছরের গ্রাষ্মে অধিকৃত উপত্যকাটি শান্ত থাকবে বলে তিনি প্রত্যাশা করছেন।

আগের সংবাদতিউনিসিয়া থেকে সাইকেলে মক্কানগরীতে একাকী এক তরুণী
পরবর্তি সংবাদসিরিয়ায় রাশিয়া ও তুরস্কের সামরিক বিশেষজ্ঞ নিহতঃ মস্কো