কাশ্মীরে ৩ বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করল মোদি সরকার

কাশ্মীরে ৩ বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্পেশাল ফোর্স মোতায়েন করেছ ভারত সরকার। যৌথ অভিযানে অংশ নেবে এসব বাহিনী। শ্রীনগরের কাছে একটি এলাকায় এরই মধ্যে তিন বাহিনীর স্পেশাল ফোর্স কাজ শুরু করে দিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়ার।

জানা গেছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত ‘সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান বিভাগের’ অধীনে সেনাবাহিনীর প্যারা (স্পেশাল ফোর্সেস), নৌবাহিনীর মেরিন কমান্ডোস (মারকোস) ও বিমানবাহিনীর গার্ডস নামের তিন বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এবারই প্রথম এই তিনটি স্পেশাল সার্ভিসকে যৌথভাবে মোতায়েন করল ভারত সরকার।

উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকাটি কার্যক অবরুদ্ধ করে রেখেছে ভারত সরকার। এবার সেই অবরুদ্ধ অবস্থার অবসান না ঘটিয়ে উলটো ভারত সরকার সেখানে আরও কড়া অবস্থানে গেল।

আগের সংবাদসবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ
পরবর্তি সংবাদনরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় আল্লামা বাবুনগরীর তীব্র নিন্দা ও প্রতিবাদ