কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

কোনকিছুতেই যখন কাজ হচ্ছে না, জম্মু-কাশ্মীর ইস্যুতে তখন আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সব দিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

মঙ্গলবার পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি বলেন, ‘কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সমস্ত আইনি দিক খতিয়ে দেখে এবং সব কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জম্মু-কাশ্মীর নিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। তার মধ্যেই এ দিন মন্ত্রিসভার বৈঠক বসে পাক সেনেটে। সেখানেই সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সে দেশের তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ান। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা, এই দুই বিষয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা হবে বলে জানিয়েছেন তিনি।

আগের সংবাদকাশ্মীরে দখলদারিত্বের সমর্থন যোগাতে ফ্রান্স বাহরাইন ও আরব আমিরাত সফরে যাচ্ছেন মোদি
পরবর্তি সংবাদদেশে ফিরেছেন ১৬৬৭০ জন হাজি