কাশ্মীর ইস্যুতে ইমরান খানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

কাশ্মীর ইস্যুতে ইমরান খানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, দুই দেশ সীমান্ত নিয়ে একসঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা কিছু সীমান্তে একসঙ্গে কাজ করছি। আমরা কাশ্মীর নিয়ে এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলছি। যদি সাহায্য করতে পারি, আমরা অবশ্যই করবো। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান খান বলেছেন, আমাদের জন্য এটা (ভারত) অনেক বড় একটা ইস্যু। আর অবশ্যই আমরা আশা করি, এটা সমাধানে যুক্তরাষ্ট্র তার ভূমিকা পালন করবে। কারণ এটা আর কোনো দেশ পারবে না।

আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত সফরকালে প্রতিবেশী দেশ পাকিস্তানে যাওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে চলতি মাসেই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ইমরান খানের সঙ্গে বৈঠকে করবেন তিনি।

আগের সংবাদঅবশেষে লেবাননে হাসান ডিয়াবের নেতৃত্বে নতুন সরকার গঠন
পরবর্তি সংবাদঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার অভিসন্দর্ভ ৯৮% নকল!