কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে আরও সক্রিয় হওয়ার আহবান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে জাতিসংঘকে আরও সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের আহবান জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে কাশ্মীর ইস্যুটি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠককেও স্বাগত জানিয়েছে দেশটি।

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শনিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। খবর ডেইলি সাবাহর।

কাশ্মীর নিয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠককে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, তুরস্ক মনে করে যে, সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা উচিত। পাশাপাশি উত্তেজনা বৃদ্ধি পায় এমন অশান্ত ও একতরফা পদক্ষেপগুলি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য পূর্ববর্তী নীতিমালা অনুযায়ী জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত, যা পাক-ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটিকে এগিয়ে নেবে।

আগের সংবাদইসরায়েলি সেনাদের গুলিতে নিহত তিন ফিলিস্তিনি
পরবর্তি সংবাদইমাম শাফেয়ী : যেভাবে বেড়ে ওঠেন