কাশ্মীর : কারফিউ মানে কি খাদ্য বন্ধ করে জীবন নিয়ে খেলা?

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মিরের দোকানগুলোতে হাহাকার পড়ে গেছে। সবজির দোকানে সবজি নেই। মুদির দোকানে নেই প্রয়োজনীয় জিনিসপত্র। যা-ও আছে, দাম তিনগুণ। বাইরের সঙ্গে যোগাযোগ নেই। টাকা নেই ব্যাংক ও এটিএমগুলোতেও । দোকানে দোকানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

কারফিউ মানে কি খাদ্য বন্ধ করে জীবন নিয়ে খেলা?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ৭২ ঘণ্টা পার না হতেই তাই দোকানগুলোতেও শেষ হয়ে গেছে খাবার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে বহুগুণ। তিনদিন ধরে চলা এই অচলাবস্থায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে নিম্নবিত্ত অনেক কাশ্মিরির।

সানা নামে ২৩ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, তার কাছে পাঁচ ছয়জন ব্যক্তি এসে দাবি করেছিল তাদের পরিবার না খেয়ে আছে। তিনি বলেন, মুদির দোকানে যেন মানুষের বন্যা। মসলা ও শাকসবজির দোকানেও ছিল ভিড়। হাজার হাজার মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল। এছাড়া গ্যাস স্টেশনগুলোতেও ছিল গাড়ির লম্বা লাইন। ব্যাংকগুলোতেও টাকা শেষ হয়ে গিয়েছে।

সানা আরও বলেন, এ অবস্থায় অনেক নৈরাজ্য ও দ্বিধা তৈরি হয়েছে। বিষয়টি খুবই ভয়াবহ ও দুঃখজনক। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে সবাই। কারফিউ চলছে।

আগের সংবাদমুফতি আজিজুল হক রহ. এর ছোট সাহেবজাদার ইন্তেকাল, জানাজা দুপুর ২টায়
পরবর্তি সংবাদকাশ্মীর সংকট সমাধানে বঙ্গবন্ধু যা বলেছিলেন